
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোলে
জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।
উপজেলার ৩ নং মুকুন্দ পুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মুকুন্দ পুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মন্জুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য রাখেন, দিনাজপুর -১ (বীর গন্জ - কাহারোল) আসনে জামায়াতের এম পি প্রার্থী মোঃ মতিউর রহমান।প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশ আজ নৈতিকতা ও সুশাসনের অভাবে গভীর সংকটে নিমজ্জিত।
তাই ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার আমাদের। তিনি আরও বলেন, দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভায় আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম, বীর গন্জ উপজেলা এন সি পির যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায়, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সহ যুব বিভাগ ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.