
জামাল উদ্দীন,
কক্সবাজারে মাদক পাচারবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়নের রেজুখাল চেকপোস্টের একটি আভিযানিক দল, সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রেজুখাল চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, ৩৪ বিজিবি'র অধীনস্থ রেজুখাল চেকপোস্টে দায়িত্বরত তল্লাশিদল নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। সকাল আনুমানিক ৭টার দিকে বিজিডি-১০৮৩ ডগ জন ও বিজিবিকেএম'র বিশেষ দক্ষতায় পরিচালিত তল্লাশিকালে প্রাইভেটকারটির ভেতরে অভিনব কৌশলে লুকায়িত অবস্থায় ১০হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় টেকনাফ আলীর ডেইল গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. ফেরদৌস (৩০) কে গ্রেফতার করা হয়।
অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃত আসামীসহ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.