নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী পাখিউড়া বাজার জামে মসজিদের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টায় বাজার জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে এক উদ্বোধনী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক গোলাম মোস্তফা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যক্ষ মাহাবুবুর রশীদ মন্ডল এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার আব্দুল লতিফ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি সমাজ সংস্কার, নৈতিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধ চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। একটি সুন্দর ও সুপরিকল্পিত মসজিদ এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত-বন্দেগিতে আরও উৎসাহিত করবে এবং সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁরা আরও বলেন, পাখিউড়া বাজার জামে মসজিদটি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দীর্ঘদিনের একটি স্বপ্ন। মসজিদের অবকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন হলে মুসল্লিরা আরও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন। এজন্য সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ ব্যক্তিদের মসজিদের নির্মাণকাজে সহযোগিতার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, আলেম-ওলামা ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মসজিদের নির্মাণকাজ সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ ধরনের ধর্মীয় ও সামাজিক উদ্যোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পাখিউড়া বাজার জামে মসজিদের প্রতি মানুষের গভীর ভালোবাসা ও আন্তরিকতারই প্রতিফলন বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।
আরও খবর: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ছেলে আহত।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.