জাকিউল ইসলাম: ০২ ফেব্রুয়ারী ২০২৬ সোমবার জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক করেন বিএনপি'র মনোনীত প্রার্থী (দেওয়ানগঞ্জ -বকশীগঞ্জ) জামালপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার সকাল ১১ ঘটিকায় ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড পাথরের চর ফুটবল মাঠে প্রথম নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন পরবর্তীতে ৮ নং ওয়ার্ড কুমারের চর বাজার পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায়, ০৬ নং ওয়ার্ড বাঘাররচর বাজার পাকা রাস্তার পূর্ব পার্শ্বে ফাঁকা জায়গায়,০৪ নং ওয়ার্ড মাখনের চর ঈদগাহ মাঠে,৩ নং ওয়ার্ড কদমতলা পাষাণপুর বাসস্ট্যান্ড,
বিন্দুর চর আশরাফুল সাহেবের বাড়ির আঙ্গিনায়,জোয়ানের চর বটতলা বাজার ঈদগাহ মাঠে, কারখানাপাড়া সাইফুল মাস্টারের বাড়ির আঙ্গিনায় কাউনিয়ারচর বাজার ঈদগাহ মাঠে, হারুয়াবাড়ি পূর্বপাড়া মতিউর রহমান মেম্বার এর বাড়ির আঙিনায় ও হারোয়াবাড়ি হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে নির্বাচনী উঠান বৈঠক করে পথসভার পরিসমাপ্তি ঘটে।
উঠান বৈঠকের আলোচনা সভায় তিনি তার ২০০১-২০০৫ সালের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো অবহেলিত হয়ে পড়ে আছে যা বিগত সরকারের আমলে সম্পন্ন হয়নি সেই কাজ গুলো পরিপূর্ণ ভাবে শেষ করার অঙ্গিকার করেন।দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ উপজেলায় একটি বড় কারখানা স্হাপনের আশ্বাস দেন যেখানে কয়েক হাজার জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এম রশিদুজ্জামান মিল্লাত নির্বাচনে জয়ী হলে ময়মনসিংহ-শেরপুর-বকশিগঞ্জ- সানন্দবাড়ী-রাজিবপুর হয়ে রৌমারী পর্যন্ত রেললাইন স্থাপন এবং বাহাদুরাবাদ থেকে রাজিবপুর সীমানা পর্যন্ত ব্রাহ্মপুত্র নদীতে স্হায়ী বাধ নির্মাণ করার প্রতিশ্রুতি প্রদান করেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, যারা অন্যায়কারী, জনগণের সাথে খারাপ আচরণ করেছে তারা কেউ জেলে আবার কেউ লুকিয়ে লুকিয়ে সাজা পাচ্ছে কিন্তু যারা অপরাধী না দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ করতো এমন কোনো লোক আর গ্রেফতার হবেনা বলে তিনি নিশ্চয়তা প্রদান করেন এবং দলমত নির্বিশেষে সকলে মিলেমিশে একসাথে আগামীর বাংলাদেশ গড়তে চান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.