আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের সাবেক সাংসদ ও বিএনপি মনোনীত প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে ধানের শীষ প্রতীকের ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীগণ।
উঠান বৈঠক, গণসংযোগ, পথসভা, মিছিল ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী মাঠকে চাঙ্গা রাখতে টানা কর্মব্যস্ত সময় পার করছেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও কর্মীগণ।
এসময় কাউকে কাউকে মনের মতো সাজেও প্রচারণা চালাতে দেখা গেছে।
নেতাদের কাছে জানা যায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে খুব শিগগিরই তারা নির্বাচনী আচরণ বিধি মেনে আরও গতিশীল ও ব্যাপক কর্মসূচি নিয়ে জনগণের কাতারে ফিরে আসবেন।
জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি সর্বদা ঐক্যবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ।
আরও খবর: সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.