
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ শহরে দস্যুতা সংঘটনের আগেই অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। পৃথক দুটি স্থানে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ৩১ জানুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে বত্রিশ এলাকার জিনারী মসজিদের সামনে কয়েকজন দুষ্কৃতিকারী দস্যুতা করার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ০২ নং বড় বাজার পুলিশ ফাঁড়ির এসআই মোঃ রতন মিয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মোঃ জুনায়েদ (২৫) ও নূর মোহাম্মদ সম্রাট (৩৪)। এ সময় জুনায়েদের কাছ থেকে একটি স্টিলের সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়, যা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
এদিকে একই দিন ভোর ৫টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গেটের সামনে দস্যুতা প্রস্তুতির সময় কিলো-১ নাইট ডিউটিতে থাকা এসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করেন। এ সময় দুইজন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী পালিয়ে যায়।
এই অভিযানে আটক মোঃ আশিক (২৪) ও মেহেদী হাসান অনিক (২০)-এর কাছ থেকে দুটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রসমূহ জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আরও পড়ুন নোয়াখালী বেগমগঞ্জে ছুরিকাঘাতে যুবক হত্যা ; পুলিশের হাতে আটক-৩
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.