
মো.নাজিম উদ্দিন, কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ-
কুমিল্লার মেঘনা উপজেলার ঐতিহ্যবাহী মুজাফফর আলী হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০.টায় মুজাফফর আলী হাইস্কুল এন্ড কলেজের খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সমীর কুমার সাহা'র সভাপতিত্বে স্বাগতা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ আব্দুর রউফ।
সহকারী প্রধান শিক্ষক দয়াল চন্দ্র রায়ের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের মেম্বার মো.আবু বক্কর সিদ্দিক, মো. অহিদুর রহমান, এড. হাবিব মিয়াজি, মোঃ রনিসহ আরও অনেকেই।
অপরাপরদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মো.মুরাদ হোসেন, মো.বোরহান উদ্দিন, মো.জামান হোসেন, মো. মুখলেসুর রহমান, মো আব্দুল মান্নান, এবং সাংবাদিক মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। খেলাগুলো পরিচালনা করেন শিক্ষক মো. আলমগীর পাঠান।
খেলা শেষে বিজয়ী সকল ছাত্র- ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে মুজাফফর আলী হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ইং সমাপ্তি হয়।
আরও পড়ুন যারা মাদকাসক্ত তাদের ভালো পথে ফেরাতে ডিএনসি সর্বদা চেষ্টা করবে — ডিএনসির মহাপরিচালক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.