
মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-
কুমিল্লার মেঘনা উপজেলার ঐতিহ্যবাহী মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ২২-তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ইং এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২৬) সকাল ১০.টায় মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম ভূঁইয়া'র সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ মামুন অর রশিদ ও সহকারী শিক্ষক মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ সায়মা রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, মানিকারচর সরকারি কলেজের প্রভাষক মোসাঃ শিউলি আক্তার।
অপরাপরদের মধ্যে ছিলেন, দাতা সদস্য মোঃ আলাউদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিক সহ আরও অনেকেই।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। ক্রীড়া পরিচালনা করেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষিকা মোসাঃ হাছিনা আক্তার।
আরও পড়ুন কাহারোল উপজেলার ১০ মাইলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.