
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলার ১০ মাইলে ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
কাহারোল উপজেলার ৫ নং সুন্দর পুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে( ২৭ জানুয়ারী ২০২৬ ইং) মঙ্গলবার বিকেলে ঐতিহাসিক ১০ মাইলের দূর্গা মন্দির মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপির) এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মন্জু। সুন্দর পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতিয়ার রহমান মতির সভাপতিত্বে, বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বখতিয়ার আহমেদ কচি, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী,কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ মামুনুর রশিদ চৌধুরী, বীর গন্জ উপজেলা বিএনপি নেতা সুবাস রায় সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। জনসভা টি সঞ্চালনা করেন সুন্দর পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম সুজল হুদা। জনসভায় প্রায় কয়েক হাজার ভোটার উপস্থিত ছিলেন।
আরও পড়ুন নড়াইলের কালিয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.