নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে মোট ১৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে হাঁস বিতরণ করা হয়। সরকারি উন্নয়ন কর্মসূচির আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
উপজেলার তিনটি ইউনিয়নের সুবিধাভোগী পরিবারগুলোর মধ্যে হাঁস বিতরণ করা হয়। এর মধ্যে সদর ইউনিয়নে ৫১টি পরিবার, কোদালকাটি ইউনিয়নে ৬১টি পরিবার এবং মোহনগঞ্জ ইউনিয়নে ৬০টি পরিবার হাঁস পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এফ এম শামীম। তিনি বলেন,
“হাঁস পালন একটি লাভজনক ও টেকসই উদ্যোগ। এই ধরনের সহায়তা হতদরিদ্র পরিবারগুলোর আয় বাড়ানোর পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, প্রাণিসম্পদ খাতের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
হাঁস পালনের সঠিক পরিচর্যা ও টিকাদান নিশ্চিত করা গেলে পরিবারগুলো সহজেই স্বাবলম্বী হতে পারবে। এ সময় আরও উপস্থিত ছিলেন তাছাব্বর হোসেন ফাহাদ, মিজানুর রহমানসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।
হাঁস পেয়ে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা সন্তোষ প্রকাশ করে জানান, এই সহায়তার মাধ্যমে তারা নতুনভাবে আয় করার সুযোগ পাচ্ছেন এবং পরিবারের খাদ্য চাহিদা পূরণেও সহায়ক হবে।
উল্লেখ্য, প্রাণিসম্পদ অধিদপ্তরের এই ধরনের উন্নয়নমূলক কার্যক্রম রাজিবপুর উপজেলার হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরও খবর: চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জেএসডি প্রার্থী সুমনের তারা প্রতীকের গণসংযোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.