আমির হোসেন:
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সংসদীয় আসন -১২৬, ঝালকাঠি-০২ এর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান ২৭ জানুয়ারি বাস্তবায়ন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা চায়না মাঠ সড়ক সুজন কার্যালয় অনুষ্ঠিত হয়।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় সুজন নলছিটি উপজেলা কমিটির সভাপতি মো:খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে ও সম্পাদক মোঃ আমির হোসেন'র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নলছিটি প্রেস ক্লাবের সহ সভাপতি মো:সাহাদাত হোসেন মনু, নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান, পিএফজি সদস্য মাওলানা শাহজালাল জিহাদি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি পলাশ হাওলাদার, দিপ্ত টেলিভিশনের সাংবাদিক ও সুজন পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক মো: খালিদ হাসান তালুকদার, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ও নলছিটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার, নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর নুরু নেহার বেগম, উপজেলা মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম প্রমূখ।
অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষে নানা কর্মসূচি গ্রহন করা হয়। আয়োজক সংগঠন সুজন নেতৃবৃন্দ জানানা, ২৭জানুয়ারী সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়াম ঝালকাঠি-২ আসনে প্রতীক বরাদ্দ পাওয়া মোট ৮জন প্রার্থীই যথা সময়ে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।
এছাড়াও ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনের গুরুত্বপূর্ণ নাগরিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, সেচ্ছাসেবী সংগঠন, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে অবহিত ও অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দাওয়াত দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে সেচনালা মেরামতে বাধা, আদালতের নির্দেশ উপেক্ষিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.