মোহাম্মদ মাসুদ রানা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে এক ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সব নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ভোটগ্রহণ চলাকালীন সময়ে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেকোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা অবৈধ প্রভাব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আরও খবর:গানকে ভালোবেসে সংগীতে আসা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.