গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধার পলাশবাড়ীতে আগামীকাল শনিবার ২৪ জানুয়ারি সকাল ৯টায় এস এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জনসভা সফল এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ২৩ জানুয়ারি বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পলাশবাড়ী আগমন এ অঞ্চলের ইসলামী আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
তারা আগামীকালের জনসভা সর্বাত্মকভাবে সফল করার জন্য সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা জনসভা সফল ও আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
আরও খবর: লাকসামে সিতোরিউ কারাতে-দো এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কারাতে ম্যাঠ উদ্বোধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.