মাহিদুল ইসলাম ফরহাদ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ আব্দুর রাজ্জাক (৪০) কে গ্রেফতার করেছে। গত বুধবার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকায় এ অভিযান চালায়।
গ্রেফতারকৃত মোঃ আব্দুর রাজ্জাক জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের মৃত রফিকুল ইসলাম ও মোসাঃ মাসতারার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গত বুধবার সন্ধ্যা ৬ টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে উক্ত ব্যক্তিকে আটক করে।
এসময় তার কাপড়ের ব্যাগে থাকা পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর: শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সানন্দবাড়ীতে শিবিরের বিক্ষোভ মিছিল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.