জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৭টায় কোস্ট গার্ড স্ টেকনাফের কেরুনতলী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
আরও খবর: শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সানন্দবাড়ীতে শিবিরের বিক্ষোভ মিছিল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.