মোহাম্মদ দুদু মল্লিক: শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবন ও বিক্রির দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল আলম রাসেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর আওতায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন,উপজেলার পশ্চিম ঝিনাইগাতী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শাকিল (৩৮)কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড,নয়াগাঁও এলাকার খাদেম আলীর ছেলে রাব্বি (২৪)কে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড,শাহ আলমের ছেলে জসিম (২৮)কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং শরাফত আলীর ছেলে জহুরুল ইসলাম (৪৫)কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন নয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় চারজনকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করা হয়। এসময় জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসন জানায়,মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,মাদকবিরোধী কার্যক্রম জোরদার হলে সামাজিক অপরাধ কমে আসবে এবং জনজীবনে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা ব্যক্ত করেন।
আরও খবর: নালিতাবাড়ীতে শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাল কম্বল বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.