দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাকসু) নির্বাচন স্থগিত করার প্রতিবাদে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃবার (২২/১/২৬ইং) বিকেলে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র (পিআইসি) এলাকার সানন্দবাড়ী সিনিয়র আলীম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা শাকসু নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন গাজিপুর মহানগরের দায়িত্বশীল ইব্রাহিম খলিল, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জামালপুর জেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান আকন্দ, সেক্রেটারি মোঃ নাজমুল হক মৃধা,সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন স্থগিত রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব থেকে বঞ্চিত করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা অবিলম্বে শাকসু নির্বাচন ঘোষণা ও সুষ্ঠুভাবে আয়োজনের দাবি জানান এবং দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় সানন্দবাড়ী কেন্দ্রীয় মসজিদ মোড়ে এসে।
আরও খবর:
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.