বিশ্বজিৎ চন্দ্র সরকার: গণভোটের প্রচার ও ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ইমাম সমাবেশ–২০২৬। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকালে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুরের যৌথ উদ্যোগে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ। তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের মতামতই রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে মুখ্য ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে সমাজের ধর্মীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ইমামদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুরের উপ-পরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জাতীয় ইমাম সমিতির বিভাগীয় সভাপতি আব্দুল হাই নিজামী এবং জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হালিম।
সমাবেশে বক্তারা গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, ধর্মীয় নেতারা সমাজে নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভোটারদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ সময় উপস্থিত বিভিন্ন মসজিদের ইমামগণ নিজ নিজ অবস্থান থেকে গণভোটের পক্ষে জনসচেতনতা সৃষ্টি এবং ভোটারদের উদ্বুদ্ধ করতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও খবর: শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সানন্দবাড়ীতে শিবিরের বিক্ষোভ মিছিল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.