মোঃহোসন শাহ্ ফকির জামালপুরঃএয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই জামালপুরের ইসলামপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে এলাকা।
বৃহস্পতিবার(২২জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর এলাকায় বিএনপির নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান তারেক ও ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হামজা মিয়ার নেতৃত্বে ডিগ্রীরচর সকাল বাজার থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি ডিগ্রীরচর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানের শীষ প্রতীকের স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। পরে মিছিলটি সকাল বাজারে এসে শেষ হয়।
এ সময় ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।
নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এমন কর্মসূচিতে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। নেতাকর্মীরা মনে করছেন,এই ধরনের মিছিল নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।
আরও খবর: শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সানন্দবাড়ীতে শিবিরের বিক্ষোভ মিছিল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.