
মোজাম্মেল হক :দিনাজপুর প্রতিনিধি: মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব কালাপুকুর গ্রামে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।
বক্তব্যে মোঃমনজুরুল ইসলাম দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। তিনি তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.