
নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
শীতের তীব্রতা যখন জনজীবন বিপর্যস্ত করে তুলেছে, ঠিক তখনই , শেরপুরের নালিতাবাড়ীতে শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২০ জানুয়ারি মঙ্গলবার উপজেলার রানীগাঁও (মাতব্বর) বাজারে এই কম্বল বিতরণ বাস্তবায়ন করে 'বাঘবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠন'।
নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান এমএ রায়হানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর এর প্রোগ্রাম ডাইরেক্টর( পিডি) ড. জগদীশ চন্দ্র বর্মন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাঘবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, ছাত্রনেতা ও বাঘবের ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ইউসুফ মিয়া প্রমুখ।
কম্বল উপহার পেয়ে আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
আরও পড়ুন কক্সবাজার মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ চালক আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.