
জামাল উদ্দীন
কক্সবাজার টেকনাফ ২০ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ৪টা২০মিনিট ঘটিকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্ট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিডি-১১২৮ ডগ হেনরি (নারকোটিক্স, পুরুষ, ল্যাব্রাডর) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়।
তল্লাশীকালে ডগ হেনরি কর্তৃক প্রাইভেটকারের চালকের স্টিয়ারিং এর নিচে লুকায়িত অবস্থায় কালো স্কচ টেপ দ্বারা মোড়ানো ০১টি পোটলা অর্থাৎ ১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা প্রাইভেটকারের চালক মোঃ ওমর ফারুক (৩১), পিতা-মৃত নুর আহমদ, গ্রাম-লেজির পাড়া, ডাকঘর-সাবরাং, থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজার এবং জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার। ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লিখিত ইয়াবা, টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
উখিয়া বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, জব্দকৃত প্রাইভেটকার ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন বেগমগঞ্জে মফিজ উল্যা মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.