জয়ন্ত সাহা যতন, গাইবান্ধা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাইবান্ধা জেলার ৫ টি আসনের সংসদ সদস্য প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসের সম্মেলন কক্ষে বেলা ১১ টা থেকে দুপুর আড়াই টা পর্যন্ত ৪০ জন প্রার্থীর মাঝে এ প্রতিক বরাদ্দ দেয়া হয়।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৮ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৭, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ১০, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৬ ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (ধানের শীষ), পরমানন্দ দাস (কাঁচি), মোছা. ছালমা আক্তার (কলস), মো. কওছর আজম হান্নু (প্রজাপতি), মো. মাজেদুর রহমান (দাঁড়িপাল্লা), মো. মোস্তফা মহসিন (ঢেঁকি), মো. রমজান আলী (হাত পাখা), শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল)।
গাইবান্ধা-২ (সদর) আসনে আহসানুল হাবীব সাঈদ (কাঁচি), মিহির কুমার ঘোষ (কাঁস্তে), মোহাম্মদ আব্দুল মাজেদ (হাত পাখা), মো. আনিসুজ্জামান খান বাবু (ধানের শীষ), মো. আব্দুর রশীদ সরকার (লাঙ্গল), মো. আব্দুল করিম (দাঁড়িপাল্লা) মো. শাহেদুর রহমান (কলম)।
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ), আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা), এসএম খাদেমুল ইসলাম খুদি (ঘোড়া), মইনুর রাব্বী চৌধুরী (লাঙ্গল), মো. আজিজার রহমান (ঢেঁকি), মো. আব্দুল্লাহ আদিল (কাঁস্তে), এটিএম আওলাদ হোসাইন (হাত পাখা), মো. মনজুরুল হক (কলম), মো. মোছাদ্দিকুল ইসলাম (আপেল), মো. সুরুজ মিয়া (ট্রাক)।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে কাজী মশিউর রহমান (লাঙ্গল), মোহাম্মদ শামীম কায়সার (ধানের শীষ), মো. আতোয়ারুল ইসলাম (কোদাল), আব্দুর রউফ আকন্দ (মোটর সাইকেল), আব্দুর রহিম সরকার (দাঁড়িপাল্লা), সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (হাত পাখা)।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে এএইচএম গোলাম শহীদ রঞ্জু (মোটরসাইকেল), নাহিদুজ্জামান নিশাদ (হাঁস), মোছা. রাহেলা খাতুন (কাঁচি), মো. আজিজুল ইসলাম (হাত পাখা), মো. আব্দুল ওয়ারেছ (দাঁড়িপাল্লা), ফারুক আলম সরকার (ধানের শীষ), শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), শ্রী নিরমল (কাঁস্তে), হাসান মেহেদী বিদ্যুৎ (ঘোড়া)।
জেলার ৭ টি উপজেলার ২১ লক্ষ ২ হাজার ৭ শত ২ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে ৫ টি আসনে সংসদ সদস্য নির্বাচিত হবেন । আগামী ১২ ফেব্রুয়ারী সারাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ রামুতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশে অভিযান চালিয়ে দুই ডাকাত আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.