
সাইফুল ইসলাম, নোয়াখালী
বেগমগঞ্জে মফিজ উল্যা মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক ফারজানা তাহেরের সভাপতিত্বে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি ও চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. মোঃ আবু তাহের। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নিয়মিত ক্রীড়া চর্চার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, ইনস্ট্রাক্টর মোঃ বেলাল হোসেন। তাঁরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে দেশ ও জাতির জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
আরও পড়ুন নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় ৫০ হাজার পিস ইয়াবা এবং ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.