বিশ্বজিৎ চন্দ্র সরকার : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে একটি চায়ের দোকানে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিলফা বাজারের একটি চায়ের দোকানে এক অপরিচিত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কিছু সময় পর তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে স্থানীয় জনগণের মাধ্যমে তথ্য পেয়ে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুল হাসান ও তার সঙ্গীয় একটি পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার প্রতিনিধি হিসেবে প্রতিবেদক ও তার টিম উপস্থিত ছিলেন।
আরও খবর: জাতীয় পার্টির এমপি প্রার্থী বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
টুঙ্গিপাড়া থানা পুলিশ জানিয়েছে, যদি কেউ নিহত ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিকটস্থ টুঙ্গিপাড়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.