কচুয়া প্রতিনিধি : মোঃ আবু ইউসুফ উদয়
চাঁদপুরের কচুয়া উপজেলায় হাতিরবন্দ তাহফিজুল কোরআন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের অংশ হিসেবে এ পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত এক বছর ধরে যারা ধারাবাহিকভাবে হিফজ সম্পন্ন করেছে, যাচাই-বাছাই শেষে এমন হাফেজ ছাত্রদের মাথায় সম্মানসূচক পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈনপুর দরবার শরীফের পীর লেহাল আহমেদ আতেকি। তিনি নিজ হাতে হাফেজ ছাত্রদের পাগড়ি পরিয়ে দেন এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কচুয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ও মুফাসসির হযরত মাওলানা মোল্লা নাজিমুদ্দিন। তিনি তার বক্তব্যে এতিমদের প্রতি সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নজরুল ইসলাম দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন এবং হাফেজ ছাত্রদের জন্য দোয়ার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ১নং সাচার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, মসজিদ কমিটির সভাপতি ডা. মোঃ শাহীন, সাবেক সভাপতি শফিউল্লাহ নসু সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ পলাশবাড়ীর প্রেসক্লাবে আমিরে জামায়েত এর জনসভা বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.