আমির হোসেনঃ
নলছিটিতে জাতীয়তাবাদী মহিলা দল সুবিদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৮ জানুয়ারি বিকাল ৪টায় বি.জি.ইউনিয়ন একাডেমির হলরুমে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে মহিলাদলের নেতাকর্মী ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি জনাবা মনোয়ারা বেগম। বিশেষ অতিথি নলছিটি উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক জনাবা শাহানাজ পারভিন।এছাড়াও বক্তব্য সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সুলতান আহমদ মাস্টার প্রমুখ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি জনাবা শাবনুর আক্তার টুলু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ লিটন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর হোসেন।
আরও পড়ুনঃ টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী শামশুল হক আটক।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.