জামাল উদ্দীন: কক্সবাজার সীমান্ত উপজেলা নাজির পাড়া গত ১৮ জানুয়ারি দিবাগত রাতে এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ অভিযান পরিচালনা করে।
এসময় শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলা নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর জন্য চেষ্টা করলে অভিযানিক দল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তল্লাশি করে ০২ টি বিদেশি পিস্তল, ০৩ রাউন্ড পিস্তলের তাজা গোলা, ০২ টি শর্টগানের তাজা গোলাসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলা দীর্ঘদিন ধরে মাদক পাচার, জিম্মি করে অর্থ আদায় ও জোর পূবর্ক জমিদখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে বলে জানা যায়।
তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলার পাশাপাশি টেকনাফ থানায় একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অস্ত্রসহ আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.