বিশ্বজিৎ চন্দ্র সরকার জেলা প্রতিনিধি গোপালগঞ্জঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে গোপালগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শ্রমিক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর বিসিক শিল্পী নগরী সংলগ্ন মাঠে জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শেখ রিজভী আহম্মদে সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় যুগ্ম আহবায়ক রহমত সিকদার আক্কু, সদস্য মো: সজীব শেখ, কাজী তাছিন (তাসকিন) উপস্থিত ছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর দু:স্থ ও অসহায় মানুশের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য আজীবন কাজ করে গেছেন। আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জিতিয়ে আনতে হবে।
আরও পড়ুনঃ নলছিটিতে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠিত সভাপতি নাইমুল ,সম্পাদক নাইম
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.