আমির হোসেনঃঝালকাঠির নলছিটিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ'র ৫নং সুবিদপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নলছিটি উপজেলার তালতলা বাহাদুরপুর দাখিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত ইউনিয়ন সম্মেলন–২০২৬ শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে এম. নাইমুল ইসলাম নাইমকে সভাপতি, ইমন আকনকে সহ-সভাপতি এবং মুহাম্মদ নাইম ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মাওলানা মাইনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মোহাম্মদ শিপন আল ফারাবী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী ছাত্র আন্দোলনের প্রকাশনা ও দফতর সম্পাদক এম হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আবু মুসা সরদার।
নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ বাস্তবায়নে ছাত্রসমাজকে আরও সংগঠিত করতে হবে। পাশাপাশি ইউনিয়নভিত্তিক কার্যক্রমে লোকসংখ্যা বাড়ানো ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
নবগঠিত কমিটির মাধ্যমে সুবিদপুর ইউনিয়নে ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুনঃ জামালপুর- ৪ আসনে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন মাহবুব জামান জুয়েল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.