
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
শীতের তীব্রতা থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা দিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সুফিয়া–মান্নান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের অর্থায়নে এবং সুফিয়া–মান্নান গণগ্রন্থাগারের সার্বিক তত্ত্বাবধানে কিশোরগঞ্জ জেলার একটি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, নতুন পোশাক এবং শিক্ষামূলক বই বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ৮টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুফিয়া–মান্নান গণগ্রন্থাগারের সভাপতি মো. সোবারক হোসেন সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোল্ট্রি অ্যাসোসিয়েশন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সুফিয়া–মান্নান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। তিনি বলেন,
“একটি শিশুর ভবিষ্যৎ গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম।
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং মানবিক সহায়তা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব। সুফিয়া–মান্নান ফাউন্ডেশন আগামীতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মাদ্রাসার সভাপতি ও কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. আশরাফ উদ্দিন, খোরশেদ উদ্দিন ভূঞা ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. কামাল উদ্দিন এবং বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড সদস্য মো. শফিকুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মো. হুমায়ুন কবির মিল্লাতী। কর্মসূচির একপর্যায়ে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র, নতুন পোশাক, শিক্ষা উপকরণ ও নতুন বই তুলে দেন।
অনুষ্ঠান শেষে বক্তারা সুফিয়া–মান্নান ফাউন্ডেশন ও সুফিয়া–মান্নান গণগ্রন্থাগারের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এ ধরনের উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.