নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় টিএমবি ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অবস্থিত ওই ইটভাটায় অভিযান চালানো হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস। এসময় কালিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দলসহ সংশ্লিষ্টরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অবস্থিত টিএমবি ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটাটি পরিবেশ অধিফফতের ছাড়পত্র না থাকা, জেলা প্রশাসনের অনুমোদনবিহীন ও কয়লার বদলে জ্বালানি কাঠ পুড়িয়ে ইট তৈরির সত্যতা মেলে। এসব অভিযোগে ইটভাটা আইন-২০১৩ অনুযায়ী টিএমবি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এ বিষয়ে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস বলেন, টিএমবি ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের জন্য ভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আরও খবর : নড়াইলের লোহাগড়ায় সেনা অভিযানে মাদক ব্যবসায়ী ইয়াবা নগদ টাকাসহ আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.