বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামে অসহায় বৃদ্ধা সুফিয়া বেগমের হাতে একটি উষ্ণ কম্বল ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ কেনার নগদ অর্থ প্রদান করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন।
শীতের তীব্রতায় কাঁপতে থাকা এই অসহায় নারীর হাতে কম্বল তুলে দেওয়া হলে আবেগাপ্লুত হয়ে চোখে আসে অশ্রু। কাঁপা কণ্ঠে তিনি বলেন, “তোমরা না থাকলে আমার দেখার কেউ নেই।”
মানবিক এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ তানজিল সিকদার (Tanjil Shikdar)। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম সজিব, অর্থ সম্পাদক আলামিন, পর্যবেক্ষণ কর্মকর্তা রাহাত এবং সিনিয়র সদস্য শাকিল।
স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের নেতৃবৃন্দ জানান, অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফুটিয়ে তুলতেই তাদের এই যাত্রা। মানবতার স্পর্শে বদলে যাক সমাজ, একটুখানি ভালোবাসায় উষ্ণ হোক মানুষের জীবন—এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে স্বপ্নছোঁয়া।
আরও খবর : আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য – মাসুমা হাদি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.