মোজাম্মেল হক : বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভেলয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু নিবারণ চন্দ্র। সঞ্চালনা করেন কাহারোল উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা। কাহারোল উপজেলা মহিলাদলের সভাপতি শামীমা পারভীন রনি। উপজেলা যুবদলের আহবায়ক সাদিকুল ইসলাম সাদেক। সহ এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও খবর :নালিতাবাড়ীর সীমান্ত সড়কে বেপরোয়া গাড়ির চাপায় প্রাণ গেল কৃষকের
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.