
রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই।অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিনের সভাপতিত্বে এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.শাহরিয়ার মাহমুদ আরমানের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল,তথ্য আপা প্রকল্পের তাসলিমা বেগম, খামারি শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করলে স্বল্প সময়ে অধিক লাভ অর্জন সম্ভব। এজন্য খামারিদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ ও সরকারি সহায়তা কাজে লাগানোর আহ্বান জানান তারা।অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী ৪টি ক্যাটাগরির ১৪ জন সফল খামারি ও উদ্যোক্তার মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৬ লাখ টাকার মদ ও মালামাল জব্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.