
ইমান আলী, স্টাফ রিপোর্টার, ঢাকা
জামালপুর, রবিবার ৫ জানুয়ারি ২০২৬—
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জুবাইদুল ইসলাম শামীমের বিরুদ্ধে অন্যের স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় স্থানীয়দের হাতে হাতেনাতে আটক হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দি গ্রামের এক ব্যক্তির বাড়িতে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন জুবাইদুল ইসলাম শামীম। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে তাকে আটক করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা তাকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাখে বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা বিএনপির নেতা মিষ্টার গাজী এবং বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সুজন মেম্বার ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের হস্তক্ষেপ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গেছে।
স্থানীয়দের আরও দাবি, অভিযুক্ত ওই নারীর একটি তিন বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। বর্তমানে ওই নারী ও তার শিশু সন্তান বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি শামীমের বাসায় অবস্থান করছেন, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে নতুন করে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে জুবাইদুল ইসলাম শামীম দলীয় পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে থানা, উপজেলা ও ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের সঙ্গে জড়িয়ে পড়েন। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, তার কোনো দৃশ্যমান ব্যবসা বা বৈধ পেশা না থাকলেও সম্প্রতি তিনি নতুন মোটরসাইকেল, আইফোন ও স্যামসাং এস২৫ আল্ট্রার মতো দামী মোবাইল ফোন ব্যবহার করছেন, যা নিয়ে জনমনে সন্দেহ ও ক্ষোভ তৈরি হয়েছে।
বকশীগঞ্জবাসীর পক্ষ থেকে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা ছাত্রদল এবং উপজেলা বিএনপির কাছে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে। স্থানীয়দের মতে, কিছু বিতর্কিত ও নৈতিকতাহীন ব্যক্তির লাগামহীন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত জুবাইদুল ইসলাম শামীমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে উপজেলা ছাত্রদল ও উপজেলা বিএনপির পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন কাহারোলে দূঃস্হ্য ও শীতার্ত দের মাঝে শীত বস্ত্র বিতরণ।।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.