
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ, ০৪ জানুয়ারি ২০২৬
জেলা পুলিশ কিশোরগঞ্জের উদ্যোগে আজ রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) দুপুর ৩টায় করিমগঞ্জ থানা প্রাঙ্গণে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। এতে করিমগঞ্জ থানাধীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন করিমগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবীর কুমার সাহা।
ওপেন হাউস ডে উপলক্ষে আয়োজিত মুক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় সাধারণ জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা ও জননিরাপত্তা বিষয়ে মতামত গ্রহণ করেন।
মতবিনিময়কালে উপস্থিত নাগরিকরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন তুললে পুলিশ সুপার মহোদয় বলেন,
“পুলিশ ও জনগণ একসাথে কাজ করলে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করা সম্ভব।”
তিনি আরও জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে গণতন্ত্রমনা জনগণকে সঙ্গে নিয়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
এ সময় তিনি মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, দুষ্কৃতকারীদের তৎপরতা, অযথা পুলিশি হয়রানি এবং এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে উপস্থিত জনসাধারণের বক্তব্য শোনেন। জনগণের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার।
পুলিশ সুপার মহোদয় বলেন, জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে ওপেন হাউস ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির। অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আরও পড়ুন তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.