
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর -২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৫ প্রার্থীর মাঝে বৈধতা পেলেন ২ জন। বাকি দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও একজনের মনোনয়ন স্থগিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। গতকাল শনিবার দুপুর পর্যন্ত চলা যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ ঘোষনা দেওয়া হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শেরপুর-২ সংসদীয় আসন ১৪৪ থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন। দ্বৈত নাগরিকত্ব থাকায় এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।
দ্বৈত নাগরিকত্ব ও দলীয় মনোনয়ন না থাকায় বাতিল করা হয়েছে ইলিয়াস খানের মনোনয়নপত্র। ঋণ খেলাপীর কারণে বাতিল করা হয়েছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলালের মনোনয়নপত্র।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.