
,কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি :
কাহারোলে শ্রমিকদের অধিকার, ন্যায়বিচার ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৪ টায় কাহারোল উপজেলা জামায়াত কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহারোল উপজেলা শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহারোল উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোঃ মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ বছরের পর বছর ধরে তারা ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই।তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অন্যায়, শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সম্মানিত কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মাওলানা মো রবিউল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম এ রাজ্জাক আলী প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের ১নংডাবোর ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলাম, ৩ নং মুকুন্দ পুর ইউনিয়নের শ্রমিক কল্যান ফেডারেশনের
সভাপতি হেলাল, ২ নং রসুল পুর ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি রবিউল ইসলাম পিন্টু সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহারোল উপজেলা সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মো:আমিনুল ইসলাম।
সমাবেশ শেষে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দ।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১১ গরু জব্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.