
মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবান জেলার লামা উপজেলা ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার, ১ জানুয়ারি সকাল ১১টায় বিদ্যালয়ের সুসজ্জিত হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়। বই গ্রহণের মুহূর্তে শিক্ষার্থীদের মুখে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে—পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
এ সময় প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তাঁর বক্তব্যে বলেন—
“শিক্ষা মানুষের মনন ও চরিত্র গঠনের প্রধান হাতিয়ার। নতুন বই নতুন স্বপ্ন দেখার পথ খুলে দেয়। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করবে এবং আগামী দিনের সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।”
অনুষ্ঠানে শিক্ষকবৃন্দও শিক্ষার্থীদের নিয়মিত পাঠচর্চায় মনোনিবেশ ও বিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
আরও পড়ুন সরিষাবাড়ীতে আনসার ও ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.