
মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাওলানা নাছির উদ্দীন মুনির। সাক্ষাৎকালে আল্লামা মামুনুল হক দলীয় প্রতীক ‘রিকশা’ আনুষ্ঠানিকভাবে মাওলানা নাছির উদ্দীন মুনিরের হাতে তুলে দেন। মাওলানা নাছির উদ্দীন মুনির গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে প্রতীকটি গ্রহণ করেন।
গত ৩১ শে বুধবার অনুষ্ঠিত এই সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় স্বার্থসংক্রান্ত বিষয় এবং ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দশ দলীয় জোটের অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে ‘রিকশা’ প্রতীকে নির্বাচন করবেন মাওলানা নাছির উদ্দীন মুনির। তিনি চট্টগ্রাম–৫ আসনের অন্তর্ভুক্ত হাটহাজারী উপজেলা ও বায়জিদ থানার আংশিক এলাকা থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সাক্ষাৎকালে আল্লামা মামুনুল হক বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী নেতৃত্বের ঐক্য, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতি এবং জনগণের পাশে দাঁড়ানোর মানসিকতাই দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি মাওলানা নাছির উদ্দীন মুনিরের জন্য দোয়া ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মাওলানা নাছির উদ্দীন মুনির তাঁর বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস ও দশ দলীয় জোটের আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা ও দ্বীনি মূল্যবোধ রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এলাকার মানুষের অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা পালন করবেন।
উপস্থিত ছিলেন, দশ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম রাউজান ৬ আসন এর সংসদ সদস্য ও
রাউজান উপজেলা হেফাজতের সভাপতি কেএম আলমগীর মাসউদ আরবনগরী ,বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মাওলানা রিদওয়ানিল ওয়াহেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মাহফিল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.