
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এ বি ছিদ্দিক হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়ার স্বাক্ষরিত পত্রের মাধ্যমে গত ২৭ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলা শাখার এই আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম অধিবেশন ও আলোচনা সভা আজ কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ উল্লাহ (সালামত) এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন-কে সংগঠনের সহ-সভাপতিগণ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন—
মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক
এম. এ. হানিফ, যুগ্ম আহ্বায়ক
নয়ন দেবনাথ, যুগ্ম আহ্বায়ক
মোঃ গোলাপ মিয়া, যুগ্ম আহ্বায়ক
আল-আমিন, যুগ্ম আহ্বায়ক
আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক
মুনমুন, যুগ্ম আহ্বায়ক
সেলিম জাবেদ, সদস্য
এছাড়াও কিশোরগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশন দেশের ফার্মেসী পেশাজীবীদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবগঠিত কমিটির মাধ্যমে কিশোরগঞ্জ জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, সংগঠনের আদর্শকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ফার্মেসী পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে। সেই সঙ্গে আগামী দিনে কিশোরগঞ্জ জেলা শাখাকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.