
মোহাম্মদ মাসুদ রানা
নীলফামারীর সদরের লক্ষিচাপে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে মাসুম ইসলাম (৪৫) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মাসুম ইসলাম লক্ষিচাপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আকাশকুড়ি গ্রামের বাসিন্দা।
( রবিবার) দুপুরে নীলফামারী সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের শিশাতলী বাজার এলাকায় দেওনাই নদী থেকে অবৈধভাবে দুটি ট্রাক্টরে করে বালু চুরির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন নীলফামারী সদর সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি আক্তার।
অভিযানে বালু ব্যবসায়ী মাসুম ইসলামকে বালু ভর্তি ট্রাক্টর সহ জব্দ করে নীলফামারী সদর উপজেলায় নিয়ে আসা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন নীলফামারী সদর থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার , ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত মাসুম ইসলামকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে ৫০ হাজার জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন হিফজ প্রতিযোগিতায় কান্দিপাড়া আরবীয়া ফয়জুল উলুম মাদ্রাসার গৌরব
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.