
নড়াইল প্রতিনিধি
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রামিম রহমানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নড়াইল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, রামিম রহমান নড়াইল পৌরসভার ভওয়াখালীর দেবদারুতলা এলাকার হামিমুর রহমান জান্নুর ছেলে। বিগত আমলে চাঁদাবাজি, বিরোধী দলের নেতাকর্মীদের মারধর ও অপহরণের ঘটনায় অভিযুক্ত তিনি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, রাতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও জানা গেছে, আওয়ামীলীগের আমলে রামিম রহমান বিভিন্ন সময়ে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। এছাড়াও শহরের দূর্গাপুর এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা নুরুল হকসহ তার পরিবারের সদস্যদের পিটিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত এই রামিম রহমান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.