মোহাম্মদ মাসুদ রানা: দিনাজপুরের পার্বতীপুর থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে পার্বতীপুর পৌরসভা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পার্বতীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের গুলপাড়া কবরস্থানের দক্ষিণ পাশে অবস্থিত একটি বসতবাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গুলপাড়া এলাকার বাসিন্দা মোঃ শামীম হোসেন ওরফে গুড্ডু (৩৯), পিতা—ইব্রাহীম হোসেন-এর বসতবাড়ির শয়নকক্ষ সংলগ্ন বাথরুমের দরজার সামনে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ৮০ বোতল FAIRDYL এবং ৫৫ বোতল WINCEREX কফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর : মৌলভীবাজারের ছালামিটিলা এলাকার দুর্ভোগ—চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.