নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের চর রাজিবপুর থানায় মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, নারী নির্যাতন, জুয়া, চুরি ও ডাকাতিসহ নানা সামাজিক অপরাধ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় চর রাজিবপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এ ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সরাসরি মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুছা মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রাসেল কবির। এছাড়াও বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহাবুবুর রশীদ মন্ডল, ডাক্তার শাহাবুদ্দিন, ইমাম হোসেন, মফিজুল হক ও আব্দুর রশিদ সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় তারা মাদক ব্যবসা, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, জুয়া এবং চুরি-ডাকাতিসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। উপস্থিত পুলিশ কর্মকর্তারা জনগণের অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন,
“পুলিশই জনতা, জনতাই পুলিশ—এই স্লোগান বাস্তবায়নের জন্য জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। পুলিশের একার পক্ষে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। জনগণকে সঙ্গে নিয়েই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে ঘরে ঘরে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভাপতির বক্তব্যে ওসি মুছা মিয়া বলেন, চর রাজিবপুর থানার পুলিশ জনগণের পাশে রয়েছে। যেকোনো সমস্যা বা অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি থানার সঙ্গে জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং কার্যক্রম চালু রাখার দাবি জানান।
উল্লেখ্য, পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চর রাজিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকুজ্জামান।
আরও খবর : গাইবান্ধার গোবিন্দগঞ্জে খ্রিস্টান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.