
মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলায় অসহায় খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শ্রীবরদী উপজেলার ২নং রানীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ৫টি গীর্জায় মোট ২৫০ কেজি চাল বিতরণ করা হয়। বুধবার (২৪ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিঝুড়ি বাজার এলাকায় এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রানীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল্লাহ আল মামুন,ইউপি চেয়ারম্যানের ভাতিজা নাইম ইসলাম,মনিরুল ইসলাম, ইউপি সদস্য সুজা মন্ডল, আব্দুর রহিম,মজিবর রহমান, নুরুল ইসলাম,সাহিদা বেগম, কল্পনা নাসরিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে,উপজেলার খাড়ামোড়া এলাকায় অবস্থিত ৩টি এবং খ্রিস্টানপাড়ায় অবস্থিত ২টি গীর্জায় প্রতি গীর্জায় ৫০ কেজি করে মোট ২৫০ কেজি চাল বিতরণ করা হয়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ বলেন, ধর্ম যার যার,উৎসব সবার। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।
আরও পড়ুন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ঝালকাঠিতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.