
নিজস্ব প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী
লামা–চকরিয়া সড়কের লামা ভিউ পয়েন্ট সংলগ্ন তীব্র বাঁকে আবারও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নিত্যপ্রয়োজনীয় মালামালবাহী একটি চাঁদের গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে থেমে যায়।
দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যক্রমে চালক কোনো ধরনের শারীরিক আঘাত পাননি।
এলাকাবাসীরা জানান, লামা ভিউ পয়েন্ট এলাকার ওই বাঁকটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। তীব্র বাঁক ও পর্যাপ্ত সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় এখানে প্রায়ই ছোট–বড় দুর্ঘটনা ঘটে থাকে।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের দাবি—
“পথ নিরাপদ হলে, প্রতিটি জীবন নিরাপদ।”
তাই দ্রুত কার্যকরী সড়ক নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
আরও পড়ুন সংসদে যাচ্ছি বেওয়ারিশ মানুষের স্বার্থে—শওকত হোসেন পিপিএমের প্রতিশ্রুতি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.