
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে এবি পার্টির এমপি মনোনীত প্রার্থী মোঃ আমিনুল ইসলাম (এফসিএ) এর স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ৩ টায় মোল্লাহাট প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এবি পার্টির এমপি মনোনীত প্রার্থী মোঃ আমিনুল ইসলাম সাংবাদিকদের সাথে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তার রাজনৈতিক আদর্শ এবং নির্বাচনী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে ন্যায় ও সততার ওপর ভিত্তি করে একটি উন্নত দেশ গড়ার লক্ষ্যে আমি রাজনীতিতে এসেছি। আমি বিশ্বাস করি, এবি পার্টির মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা সমাজ ব্যবস্থা দেশকে এগিয়ে নেবে।
সভায় তিনি বিভিন্ন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি
জানান এবং এবি পার্টির কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যার কথা তুলে ধরেন, যেগুলো তারা স্থানীয় পর্যায়ে দেখছেন। তারা নিশ্চিত করেন যে, সাংবাদিকদের কাজ হলো জনগণের পক্ষে সাধারণ মানুষের বিষয়গুলোকে তুলে ধরা।
তিনি সাংবাদিকদের সাথে থেকে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত মত বিনিময় সভায় উপস্থীত ছিলেন বাগেরহাট জেলা আহবায়ক মোঃশফিউল্লাহ জেলা সদস্য সচিব আবু তালহা সহ এবিপার্টির জেলা উপজেলার নেতৃ বৃন্দু।
উক্ত মত বিনিময় সভায় উপস্থীত ছিলেন মোল্লাহাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোহন আলী বিস্বাস সাংগাঠোনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবির আহম্মেদ সাংবাদিক মাসুম
সাংবাদিক লিপটন সাংবাদিক রায়হান সাংবাদিক মাফিজ চৌধুরী।
আরও পড়ুন শেরপুরের শ্রীবরদীতে বড়দিন উপলক্ষে গীর্জায় চাল বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.