
ফেনী প্রতিনিধি:-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করতে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রামী দল এর কেন্দ্রীয় কমিটির সংগঠক ও ফেনী জেলা আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম এর উদ্যোগে সার্বিক সহযোগিতায় ফেনী জেলা কমিটির উপদেষ্টা সাংবাদিক মহিউদ্দিন মহি খন্দকার এর নেতৃত্বে ফেনী শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ২৪ ডিসেম্বর বুধবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়া হয়েছে বলে জানিয়েছেন।
এই সময় উপস্থিত ছিলেন সৌদি আরব রিয়াদস্থ ফেনী জেলা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান নীরু ; সাবেক বিএনপির নেতা মোঃ নরুল আবসার; জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রামী দল ফেনী জেলা কমিটির যুগ্ম আহবায়ক রফিক আহমেদ। ফেনী ধলিয়া ইউনিয়ন যুবদলের নেতা মানিক মুন্সি।
ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়নের যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনার। জেলা যুবদলের সদস্য নুরুল হুদা কিরণ। আরো উপস্থিত ছিলেন প্রবাসী সংগ্রামী দলের পেয়ার আহাম্মদ (গেদু); আবু ইউসুফ; মাঈন উদ্দিন; মোঃ সেলিম; মমিনুল হক; সাদ্দাম হোসেন; মোঃ আলা উদ্দিন; মামুন; আবুল হাই; আবুল বসর; আব্দুল কাইয়ুম প্রমুখ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.